এক তারা

আপডেট : ০৫ আগস্ট ২০১৫, ০২:১২
বাংলাদেশ শিল্পকলা একাডেমির হলে আজ মঞ্চায়িত হবে অঙ্গীকার নাট্যদলের নতুন নাটক ‘এক তারা’।
এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় উপস্থিত থাকবেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাট্যকার নির্দেশক নাসির উদ্দিন ইউসুফ।
এছাড়াও উপস্থিত থাকবেন নাট্যকার নাট্য-নির্দেশক মান্নান হীরা ও গোলাম সারোয়ার। গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী, সাধারণ সম্পাদক আকতারুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক আহম্মেদ গিয়াস। নাটকটির রচনায় আছেন সুমনা কাঞ্জিলাল ও   নির্দেশনায় রাজীব রেজা।