রাজধানীর ভাটারা থানার নয়ানগরে নিজের ঘরে ধর্ষিত হয়েছেন এক গারো কিশোরী। মঙ্গলবার রাত নয়টায় ওই কিশোরীর পরিবার মামলা করার পর ওই কিশোরীকে ভাটারা থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ভাটারা থানার ওসি নুরুল বলেন, ‘কিশোরীটির মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। মেয়েকে বাসায় রেখে কাজে গেলে স্থানীয় বখাটে যুবক আলমগীর তার মেয়েকে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করেছেন তিনি।’
