পাওনা টাকাকে কেন্দ্র করে রাজধানীর বংশালে বড় বোনকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে ভাইয়ের বিরুদ্ধে। বুধবার সকাল সাড়ে আটটায় নয়াবাজারের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
বংশাল থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির জানান, তিনতলা বাড়িটির দোতালায় স্বপরিবারে থাকতেন আসমা আক্তার (৫০)। পাওনা টাকা চাইতে ছোট ভাই আকবর (৪৫) সকালে তার বাসায় আসে। এসব নিয়ে কাটাকাটির এক পর্যায়ে আসমা আক্তারকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান আকবর।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে নয়টার দিকে বাসার বেডরুম থেকে লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।
