কাশ্মীরে হামলায় ২ বিএসএফ সদস্য নিহত

আপডেট : ০৫ আগস্ট ২০১৫, ১২:৩৯
 
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। বুধবার সৈন্যবহনকারী একটি গাড়িতে এই হামলা চালানো হয়।
 
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় বিএসএফ পাল্টা গুলি চালালে এক হামলাকারী নিহত হয়। আরেক হামলাকারী জঙ্গলে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীরা মিলিটারি ইউনিফর্ম পরা ছিল।
 
জম্মুর উধামপুর থেকে ১০ কিলোমিটার দূরে সামরুলির মহাসড়কে এই হামলার ঘটনা ঘটে।
 
জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ টুইট বার্তায় জানিয়েছেন, অনেকদিন পর এই মহাসড়কে হামলা চালানো হয়েছে।