টটেনহ্যামকে হারিয়ে অডি কাপের ফাইনালে রিয়াল

আপডেট : ০৫ আগস্ট ২০১৫, ১৩:১৪
 
টটেনহ্যাম হটস্পার্সকে ২-০ গোলে হারিয়ে অডি কাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। দুই দিনের এই প্রতিযোগিতায় খেলা অপর দুই দল বায়ার্ন মিউনিখ ও ইতালির এসি মিলান।
 
বায়ার্ন মিউনিখের মাঠ অ্যালিয়েঞ্জ আরেনায় দুই অর্ধে একটি করে গোল পায় রিয়াল। প্রথমার্ধেই হামেস রদ্রিগেসের গোলে এগিয়ে যায় রিয়াল। ইসকোর ক্রসে হেড দিয়ে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন কলম্বিয়ার এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন বেল। ৭৯তম মিনিটে কুড়ি গজ দূর থেকে বাঁ পায়ের শটে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেন ওয়েলসের এই ফরোয়ার্ড।