শিক্ষামন্ত্রীর স্ত্রীর বদলে পরীক্ষার হলে শ্যালিকা

আপডেট : ০৫ আগস্ট ২০১৫, ১৩:২৩
ভারতের ছত্তিশগড়ের শিক্ষামন্ত্রী ও বিজেপি নেতা কেদার কশ্যপের স্ত্রী শান্তি কশ্যপের বদলে পরীক্ষা দিতে গিয়ে ধরা খেলেন তারই শ্যালিকা।
 
শিক্ষামন্ত্রীর স্ত্রী শান্তি কশ্যপ এবার জগদলপুরের সুন্দরলাল শর্মা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ফাইনাল পরীক্ষা দিচ্ছেন। মঙ্গলবার সকাল ১০টায় পরীক্ষার হলে আসেন ‘শান্তি’। পরীক্ষাও দিচ্ছিলেন ঠিকঠাক মতোই। কিন্তু মাঝে বাধ সাধে অন্য পরীক্ষার্থীরা। তারা দাবি করে বসে, এই পরীক্ষার্থী শান্তি নন অন্য কেউ!
 

অভিযোগ পেয়ে কেন্দ্র পরিদর্শক হেমরাও খার্গে বিষয়টি গুরুত্ব সহকারে নেন। এরপর দেখা যায় সত্যিই পরীক্ষার্থী শান্তি নন, তিনি তার ছোট বোন কিরণ মৌরিয়া! পরবর্তী সময়ে পুলিশি প্রহরায় তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেয়া হয়।