দক্ষিণ চীন সাগরে চীনের কর্মকাণ্ডে কেরির উদ্বেগ

আপডেট : ০৫ আগস্ট ২০১৫, ১৬:৩৫


দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় চীনের ভূমি পুনরুদ্ধার নিয়ে আবারো উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি এ উদ্বেগের কথা জানান। একই দিন কেরি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও বৈঠক করেন। খবর এএফপি ও এনডিটিভির।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আসিয়ানের (অ্যাসোশিয়েসন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস) নিরাপত্তা সম্মেলনের এক ফাঁকে জন কেরি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ওয়াইয়ের সঙ্গে বৈঠক করেন।

কেরির বৈঠক সর্ম্পকে ওই কর্মকর্তা বলেন, ‘কূটনীতির জন্য  জায়গা তৈরি করতে চীন এবং এর সঙ্গে অন্যান্য দাবিদারদের সমস্যাজনক পদক্ষেপ বন্ধ করতে উৎসাহিত করেন তিনি।’

উল্লেখ্য, জাতিসংঘ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এশীয় দেশগুলো বেইজিংকে তার ভূমি পুনরুদ্ধারের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানালেও চীন তা প্রত্যাখ্যান করেছে।