আদমদীঘিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৫ আগস্ট ২০১৫, ১৬:৪৮
 
 
বগুড়ার আদমদীঘিতে আতিকুর রহমান আশা (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উথরাইল চকসাবাজ গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
জানা যায়, গত ২০ জুলাই চকসাবাজ গ্রামের আজিজার রহমানের ছেলে আশার সঙ্গে বগুড়ার দুপঁচাচিয়া উপজেলার মোড়গ্রামে মৃত ওমর তালুকদারের মেয়ে সাদিয়া বেগম (১৯) -এর সাথে বিয়ে  হয় । বিয়েরর পর থেকে স্বামী-স্ত্রী মধ্যে প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকতো। এর জের ধরে গতকাল দিবাগত রাতে নিজ ঘরের ভিতরে দড়ি দিয়ে তীরের সাথে গলায় ফাঁস দেয় আশা। পরিবারের লোকজন আজ সকালে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।