নতুন বাগ খুঁজে পেয়েছে হ্যাকাররা। ইউআরএলকে আইপি অ্যাড্রেসে পরিণত করার প্রক্রিয়ায় খুঁজে পাওয়া এ বাগ ব্যবহার করে ওয়েবসাইটকে অফলাইন করে দিতে পারবে হ্যাকাররা। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, নতুন বাগকে কাজে লাগিয়ে ইন্টারনেট সংযোগে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারবে হ্যাকাররা। তাদের জন্য বিভিন্ন ওয়েবসাইটে ডিডস (ডিনায়াল অফ সার্ভিস) আক্রমণ চালানো আরও সহজ হবে ।
বাগটির সুযোগ নিয়ে বিভিন্ন ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস) সফটওয়্যারও ক্র্যাশ করাতে পারবে হ্যাকাররা। বাগটির জন্য সফটওয়্যার প্যাচ ইসু করা হলেও, প্যাচটি এখনও বহুল ব্যবহৃত নয় বলে জানিয়েছে বিবিসি।
