পুরনো ঢাকায় ধারের টাকা নিয়ে ঝড়ড়ার জের ধরে ভাইয়ের হাতে খুন হয়েছেন বোন আসমা আক্তার (৫৫)। মুখে রুমাল গুঁজে ও বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করা হয়। ঘাতক ভাই মুরগি ব্যবসায়ী আকবর হোসেন পলাতক রয়েছেন।
বুধবার সকালে বংশাল নয়াবাজার বাগডাসা লেনের ৪৬ নম্বর বাসার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বংশাল থানায় মামলা হয়েছে।
