জিটিভি শুরু করছে ‘ কিউট আজকের অনন্যা সিজন-২’। সিজন-১ পর অনুষ্ঠানটির এই অব্যাহত যাত্রা।
কিউট আজকের অনন্যা সেই সকল নারীদের প্ল্যাটফর্ম, যারা বাস্তব জীবনে বিভিন্ন গুরুত্বপুর্ণ কাজে নিয়োজিত। বিশেষ করে সংসার, চাকরি, ব্যবসা, সেবামূলক কাজ। কিন্তু এর বাইরেও আরো অনেক কিছু করতে পারেন, করতে চান এবং যাদের মাঝে আছে লুকানো প্রতিভা। যা সময় সুযোগসহ নানা কারণে প্রকাশ হয়নি। সেই সকল নারীদের ইচ্ছা এবং প্রতিভা তুলে ধরার অনুষ্ঠান আজকের অনন্যা।
আজকের অনন্যা সিজন-২ এর উপস্থাপনায় থাকছেন জনপ্রিয় টিভি উপস্থাপিকা ফারহানা নিশো। সিজন-১ উপস্থাপনা করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ।
আজকের অনন্যার দর্শকের জন্য সুখবর হলো, ‘কিউট আজকের অনন্যা সিজন-২’ কে সম্পুর্ন নতুন নতুন গেম আর বিষয়বস্তু দিয়ে সাজানো হয়েছে। তাছাড়া প্রতি পর্বে বিশেষ কমেডি চরিত্রে থাকছেন মিরাক্কেল চ্যালেঞ্জার আবু হেনা রনি।
আজ বৃহস্পতিবার রাত ৯টায় প্রচার হবে আজকের অনন্যার শততম পর্ব। শততম পর্ব উপলক্ষে এ পর্বটিকে সাজানো হয়েছে বিশেষভাবে। আজকের পর্বে যে চার নারী অংশগ্রহণ করেছেন তারা শোবিজের অতি পরিচিত মুখ, সঙ্গীত শিল্পী। তারা হলেন, শশী, নওরিন, লিজা এবং কর্ণিয়া।
উষ্ণীষ চক্রবর্তীর প্রযোজনায় ‘কিউট আজকের অনন্যা’ অনুষ্ঠানটি আজ বৃহস্পতিবার রাত ৯টায় জিটিভিতে প্রচার হবে।
