লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ শতাধিক

আপডেট : ০৬ আগস্ট ২০১৫, ০৯:৪৮
সাতশ'র বেশি অভিবাসী বোঝাই একটি নৌযান ভূ-মধ্যসাগরের লিবিয়া উপকূলে ডুবে যাওয়ার পর বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। চারটি নৌকা ও তিনটি হেলিকপ্টার সেখানে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। খবর বিবিসি’র।
 
স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, উল্টে যাওয়ার সময় মাছ ধরার ওই  নৌকাটিতে ধারণ ক্ষমতার চাইতে বেশি আরোহী ছিল।
 
বুধবার লিবিয়া উপকূল থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ওই নৌকাটি উল্টে যায়।
 
আয়ারল্যান্ড নৌবাহিনীর পক্ষ থেকে বিবিসিকে বলা হয়েছে, তাদের একটি নৌকা উদ্ধার কাজে অংশ নিয়েছে। তাদের আশঙ্কা সেখানে ‌বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেছে।IMG0
 
অভিবাসীদের জন্য আন্তর্জাতিক সংস্থা ‘আইওএম’- এর মুখপাত্র বিবিসিকে বলেন, এখন পর্যন্ত ১০০ অভিবাসীকে পানি থেকে তোলা হয়েছে।
 
মেডিসিনস সান্স ফ্রন্টিয়ার্সের (এমএসএফ) পক্ষ থেকে নিশ্চিত করে বলা হয়, বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে আর কোনো তথ্য দেয়া হয়নি।