রিয়াল মাদ্রিদকে হারিয়ে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট আউডি কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে বায়ার্ন মিউনিখ। বুধবার আলিয়াঞ্জ অ্যারেনায় ফাইনালে ১-০ গোলে জয় পায় ক্লাবটি।
রিয়াল মাদ্রিদের সেরা তিন তারকা ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজেমাকে ছাড়াই খেলতে নামে রিয়াল। আর প্রতিপক্ষের তারকা খেলোয়াড়দের অনুপস্থিতিতে ম্যাচে আধিপত্য ধরে রাখে বায়ার্ন। অবশ্য গোলের দেখা পাওয়ার জন্য একদম শেষ মূহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয় বায়ার্নের।
বায়ার্নের পক্ষে একমাত্র গোল করেন রবের্ত লেভানদোভস্কি। ম্যাচের ৮৮তম মিনিটে দগলাস কস্তার ফ্রি কিক থেকে গোল করেন তিনি।
