১৩৫ জনকে অপহরণ করেছে বোকো হারাম

আপডেট : ০৬ আগস্ট ২০১৫, ১২:১১
 
ক্যামেরুনের উত্তরাঞ্চলে হামলা চালিয়ে ১৩৫ জনকে অপহরণ করেছে বোকো হারাম। এসময় আটজনকে হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ নাইজেরিয়ায়র জঙ্গি সংগঠনটি। স্থানীয় সময় বুধবার পুলিশ ও স্থানীয় সূত্র এই তথ্য জানিয়েছে।
 
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিরা লেক চাদের নিকটবর্তী একটি গ্রামে নয়জন মৎসজীবীকে গুলি করে হত্যা করেছে।
 
হামলার শিকার  চাকামারির পার্শ্ববর্তী গ্রামের একটি নজরদারি গ্রুপ জানিয়েছেন, সোমবার ও মঙ্গলবার রাতভর হামলা চালিয়েছে বোকো হারাম। তারা আটজনকে হত্যা করেছে। এদের মধ্যে দুইজন নারী ও ছয়জন পুরুষ।
 
তারা জানিয়েছেন, তারা ১৩৫ জনকে অপহরণ করেছে।
 
পুলিশের একটি সূত্র নিহত ও অপহরণের সংখ্যা নিশ্চিত করেছে।