আফগানিস্তানে বিস্ফোরকবাহী একটি ট্রাকে আত্মঘাতী বোমা হামলায় ৮ জনের মৃত্যুর খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
বার্তা সংস্থা দ্য ডনের প্রতিবেদনে জানানো হয়েছে, বোমা হামলার ঘটনায় ৮ জন নিহতসহ আহত হয়েছে ১২ জন।
বৃহস্পতিবার কাবুলের কাছে লোগার প্রদেশের রাজধানী পুলি আলামে এই হামলার ঘটনা ঘটে।
লোগার প্রদেশের গভর্নর কার্যালয়ের মুখপাত্র দ্বিন মোহাম্মদ দারউইশ জানিয়েছেন, হামলায় তিন পুলিশ ও পাঁচ বেসামরিক লোক নিহত হয়েছেন। এছাড়া আহতদের মধ্যেও পাঁচ পুলিশ সদস্য রয়েছেন।
তালেবান এই ঘটনার দায় স্বীকার করেছে। হামলার লক্ষ্য সামরিক ও আধাসামরিক বাহিনীর সদস্যরা ছিল বলে তারা বিবৃতিতে জানিয়েছে।
