চ্যানেল নাইনে আজ সকাল ৯টায় প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘না কমলা, না মেহের জান’। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মুসলমানির গল্প’ অবলম্বনে টেলিফিল্মটির চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন নুরুল আলম আতিক। অভিনয় করেছেন জয়া আহসান, আহমেদ রুবেল, মাহামুদুর ইসলাম মিঠু, জয়ন্তদা, অদিতি প্রমুখ।
কমলা তার কাকা বংশীবদনের সংসারে ‘পোড়ারমুখী’ হিসেবে দিন গুজরান করছে। স্ত্রী সুলেখার আপত্তি থাকলেও ভাইঝি কমলার প্রতি বিশেষ স্নেহপ্রবণ কাকা বংশীবাদন। নিজ কন্যা সুর বালার মতোই তিনি কমলাকে ভালোবাসেন। তিনি গঞ্জের একজন প্রভাবশালী কেরোসিনের আড়তদার। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বঙ্গদেশে সে কমলাকে পন হিসেবে বিয়ে দেয় জমিদার পরমানন্দের ছেলে অবনের সাথে। পাত্র অবন বেজায় সৌখিন ও খুব ধনী। বাজপাখি উড়িয়ে, বাঈজী নাচিয়ে ,জুয়া খেলে টাকা ওড়াতে খুব গর্ব তার। বাকিটুকু জানতে চোখ রাখতে হবে চ্যানেল নাইনের পর্দায়।
