উত্তরার তুরাগে একটি চেকপোস্ট থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা পৌণে ১২টার দিকে একটি হাইয়েস গাড়ি থেকে মাদকসহ আটক করা হয়েছে ওই ব্যক্তিকে।
তুরাগ থানার এসআই তরিকুল জানান, আশুলিয়া থেকে উত্তরা যাওয়ার পথে চেকপোস্টে একটি হাইয়েস গাড়িকে আটক করা হয়। এ সময় গাড়িতে থাকা তিনজনের মধ্যে দুইজন পালিয়ে যায়। পরে তল্লাশি করে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ (আনুমানিক ১০০০ হাজার বোতল) একজনকে আটক করা হয়েছে।
