বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ ওমর খৈয়াম রোপন ওরফে হাতকাটা রোপন (৪২) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে। সদর উপজেলার মহিষবাথান গ্রামের বাসিন্দা রোপন, হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। তিনি পৌরসভার ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, বুধবার রাত আড়াইটার দিকে মহিষবাথান গ্রামের নিজ বাড়ি থেকে রোপনকে গ্রেফতার করা হয়। এ সময় তার গরুর খামারে তল্লাশি চালিয়ে ৭.৬৫ বোরের একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, অবৈধ অস্ত্র রাখার দায়ে সন্ত্রাসী রোপনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।
