১৮.৩ ওভারে ৬০ রানে অলআউট অস্ট্রেলিয়া

আপডেট : ০৬ আগস্ট ২০১৫, ২০:২৫
 
অ্যাশেজের চতুর্থ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৬০ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। মাত্র ১৮.৩ ওভার খেলতে পেরেছে সফরকারীরা। ৯.৩ ওভারে ১৫ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড। সর্বোচ্চ রান এসেছে অতিরিক্ত থেকে।
 
বৃহস্পতিবার ট্রেন্টব্রিজে টসে হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে প্রথম ওভারেই জোড়া ধাক্কা দেন স্টুয়ার্ট ব্রড। পরে নিজের দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ ওভারে আরও তিনটি উইকেট তুলে নেন ব্রড। এতেই ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডার। দলের পক্ষে সর্বোচ্চ ১৩ রান করেছেন জনসন।