ডিএসই জানিয়েছে—শেয়ারের দর বাড়ার পেছনে সংবেদনশীল কোনো তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আনোয়ার গ্যালভানাইজিং ও কাশেম ড্রাই সেল।
সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে দর বাড়ার কারণ জানতে চেয়ে পাঠানো নোটিশের প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
তথ্য পর্যালোচনায় দেখা গেছে—আনোয়ার গ্যালভাইজিংয়ের শেয়ারের দর বেড়েই চলেছে। গত ককেয় দিনে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে প্রায় সাড়ে ২৪ শতাংশ।
অন্য দিকে, কাশেম ড্রাই সেলের শেয়ার দরও টানা বাড়ছে। এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে প্রায় সাড়ে ৩১ শতাংশ।
