পল্লবীতে গৃহকর্মী বালিকা ধর্ষিত

আপডেট : ০৬ আগস্ট ২০১৫, ১৯:৩০
 
রাজধানীর পল্লবী থানার মিরপুর এলাকায় ১২ বছর বয়সী এক গৃহকর্মী বালিকা ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে পল্লবী থানায় এ ব্যাপারে অভিযোগ করা হয়। বালিকাটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।
 
পল্লবী থানা সূত্র জানিয়েছে—ওই বালিকা মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকার একটি বাসায় গৃহকর্মীর কাজ করত। ওই বাসার নিচ তলার ভাড়াটিয়া গাড়িচালক সাগর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে ধর্ষণ করে। পরে স্থানীয় লোকজন ঘটনাটি পুলিশ ফাঁড়িতে জানায়। পুলিশ ফাঁড়ি থেকে এসআই রোকনুজ্জামান ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে মেডিকেল টেস্ট ও চিকিত্সার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।
 
পল্লবী থানায় ওসি দাদন ফকির বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত গাড়িচালক সাগরকে আটকের চেষ্টা চলছে।’
 
জানা গেছে—ধর্ষণের শিকার বালিকার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছার বড় পুকুরিয়ায়।