রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

আপডেট : ০৬ আগস্ট ২০১৫, ২০:৪৮
 
রাজধানীতে বৃহস্পতিবার বিকালে পৃথক স্থানে আধাঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এ দুই এলাকা হচ্ছে তেজগাঁও ও মহাখালী রেল ক্রসিং। নিহত দুজনেরই পরিচয় জানা যায়নি। বর্তমানে তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
 
কমলাপুর রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান—বিকেল সাড়ে ৪টার দিকে তেজগাঁও রেলওয়ে স্টেশন থেকে ৩০০ গজ উত্তরের একটি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) মৃত্যু হয়। এর আধা ঘণ্টা পর বিকাল ৫টার দিকে মহাখালীর আমতলী সংলগ্ন রেললাইনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় অজ্ঞাতপরিচয় (৪০) আরেক ব্যক্তির। তিনি কাটা পড়েন ঢাকার কমলাপুর থেকে জামালপুরগামী ট্রেনের চাকায়। ময়নাতদন্তের জন্য দুটি মরদেহই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।