আফগানিস্তানের রাজধানী কাবুলে ট্রাক বোমা হামলায় ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২০০ জন। তালেবান নেতা মোল্লা ওমরের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর এই হামলার ঘটনা ঘটল। তবে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। খবর রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়ার।
শুক্রবার সকালে হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। খবরে জানানো হয়, পুলিশ বলেছে কাবুলের শাহ শহীদ এলাকায় ওই বোমা হামলা চালানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে।
