চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডঙ প্রদেশে ডায়নোসরের ২৩১টি ডিমের ফসিল ও একটি কঙ্কাল জব্দ করা হয়েছে। শুক্রবার পিটিআইয়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হেউয়ান শহরের সরকারের উদ্ধৃতি দিয়ে সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়য়েছে, ২৯ জুলাই পুলিশ অভিযান চালায়। উদ্ধারকৃত ডিমগুলো ক্রিটেসিয়াস পিরিয়ডের। ডায়নোসরের কঙ্কালটি পিসিটেকোসাউরাস সময়কার।
গত জুনে একটি নির্মাণাধীন জায়গায় ডায়নোসরের অনেক ডিম পাওয়া যায়। গত ২৮ জুলাই আরো ডিম পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা সেগুলো লুট করে নিয়ে যায়। পুলিশ পরের দিন হারিয়ে যাওয়া ফসিল উদ্ধারে অভিযান চালায়।
চীনে হেইউয়ান শহরটি ‘ডায়নোসরের মাতৃভূমি’ বলে পরিচিত। গত কয়েক দশকে সেখানে অনেক ডিমের ফসিল পাওয়া গেছে।
