চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ এমভি টিপু-৪ থেকে ২০ লাখ ৬২ হাজার ৫শ’ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার দিবাগত রাতে মোহনায় অভিযান চালিয়ে এসব জাল আটক করা হয়। পরে শুক্রবার সকাল ১১টায় শহরের ইচলী কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জালগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. নুরুজ্জামান জানান, আটক কারেন্ট জালের আনুমানিক মূল্য ৪ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।
