জামিনে মুক্তি পেলেন শামসুজ্জামান দুদু

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ১৭:০৭
 
 
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে তিনি মুক্তি পান।
 
গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এর কারাধ্যক্ষ নাসির আহমেদ বলেন, দুপুরে শামসুজ্জামান দুদু মুক্তি পেয়েছেন। কারাগার থেকে বের হয়ে তিনি ঢাকার দিকে রওনা হয়েছেন।
 
বৃহস্পতিবার নাশকতার চার মামলায় শামসুজ্জামান দুদুকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।