খুলনায় বাঘের হাড়সহ আটক ২

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ১৫:০৯
 
খুলনায় রয়েল বেঙ্গল টাইগারের ৬৯টি হাড়সহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নতুন বাজার লঞ্চ ঘাট থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন- কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন গিলাবাড়ী গ্রামের আকরাম সরদারের ছেলে এনায়েত হোসেন (২২) এবং একই গ্রামের সালাম সানার ছেলে বাবু হোসেন (১৮)।
 
খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ ব‌লেন, সুন্দরবন থে‌কে আসা এক‌টি ট্রলার নতুন বাজার এলাকায় এলে অভিযান চা‌ল‍ানো হয়। এসময় এনায়েত ও বাবুর কাছে থাকা একটি প্লাস্টিকের বক্স থেকে বাঘের ছোট-বড় ৬৯টি হাড় উদ্ধার করা হয়। এই ঘটনায় খুলনা সদর থানায় মামলা হয়েছে।