সাতক্ষীরা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
শুক্রবার দুপুর ১টার দিকে শহরের অদূরে গোপীনাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হালিমা খাতুন সদর উপজেলার মাছখোলা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে সদর উপজেলার মাছখোলা গ্রামের আব্দুল খালেক মোটরসাইকেল যোগে তার স্ত্রী ও মামীকে নিয়ে সাতক্ষীরা শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে মোটরসাইকেল চালক আব্দুল খালেকের মামী হালিমা খাতুন ঘটনাস্থলেই মারা যান। এ সময় আব্দুল খালেক ও তার স্ত্রী গুরুতর আহত হন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
সাতক্ষীরা সদর থানার ডিউটি অফিসার সহকারী-উপ পরিদর্শক (এএসআই) কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রলিচালক সিদ্দিককে আটক করা হয়েছে।
