জামালগঞ্জে লেগুনা উল্টে নিহত ১

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ১৬:২৯
জেলার জামালগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ওয়াজিদ আলী (৫২) নামে এক পাথর শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শ্রমিকবাহী লেগুনার আরো নয়জন।
 
পুলিশ জানায়, শুক্রবার সুনামগঞ্জের ছাতক থেকে একটি লেগুনা ১০ জন শ্রমিক নিয়ে সুনামগঞ্জের জামালগঞ্জ যাচ্ছিল। দুপুরে উপজেলাধীন কাঠইর-জামালগঞ্জ সড়কের জাল্লাবাজ এলাকায় পৌঁছালে লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি। নিহত ওয়াজিদ আলী জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের সাচনা গ্রামের বাসিন্দা।
 
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।