সিঙ্গাপুরে গাইবেন লোপা হোসেইন

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ২০:৪৬

বিআইএমটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সিঙ্গাপুরের আয়োজনে 'বিআইএমটি মিউজিকাল নাইট' এ গাইবেন কন্ঠশিল্পী লোপা হোসেইন। এ লক্ষ্য শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন।

এসময় তার সঙ্গে অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য ঢাকা ছাড়েন ক্ষুদে গানরাজের স্মরণ, বাংলাদেশি আইডলের বৃষ্টি, সেরা নাচিয়ের সাজিন, ম্যাজিশিয়ান শাহীন শাহ এবং কমেডিয়ান হারুন কিসিঞ্জার। অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান এর যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় শেষ পর্যন্ত তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

আগামী ৮ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় কনভেনশন সেন্টার, সিঙ্গাপুর পলিটেকনিকে অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনলজির এই সাংস্কৃতিক অনুষ্ঠান।