‘নারী ও শিশু হত্যাকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন’

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ২১:২৪
 
ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম দেশবাসীকে উদ্দেশ করে বলেছেন, ‘নারী ও শিশু হত্যাকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশে পাইকারি হারে নারী ও শিশু নির্যাতনসহ হত্যা করা হচ্ছে।’
 
শুক্রবার পুরানা পল্টনয়স্থ হাউজ বিল্ডিং চত্বরে নারী ও শিশুহত্যাসহ নির্যাতন বন্ধের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসমাবেশের আয়োজন করে।
 
চরমোনাই পীর নারী ও শিশু হত্যাসহ নির্যাতন বন্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। একই সঙ্গে তিনি নারী ও শিশু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।
 
সমাবেশে বক্তব্য রাখেন—দলের মহাসচিব অধ্যাপক মাওলানা ইউসুফ আহমেদ, কেন্দ্রীয় নেতা  অধ্যাপক মাহাবুবুর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, মাওলঅনা লোকমান হোসেন আজাদী,মাওলানা আতাউর রহমান, মাওলানা আবদুর রহমান প্রমুখ।
 
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন।