মোল্লা ওমর পাকিস্তানে মারা যাননি: প্রতিরক্ষামন্ত্রী

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ২১:৫৭
 
সাবেক তালেবান নেতা মোল্লা ওমর পাকিস্তানে মারা যাননি বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ। তিনি আরো দাবি করেন, মোল্লা ওমরের লাশ পাকিস্তানে কবর দেয়া হয়নি।
 
বিরোধী দলগুলোর প্রশ্নের মুখে পার্লামেন্টে তিনি বলেন, 'মোল্লা ওমর পাকিস্তানে মারা যাননি কিংবা তার লাশও এখানে কবর দেয়া হয়নি। তার পরিবারের সদস্যরাও একথা স্বীকার করেছেন'।
 
সেই সঙ্গে তিনি বলেন, করাচির কোন হাসপাতালেও মোল্লা ওমরের চিকিৎসা করা হয়নি। তার পরিবারের দেয়া তথ্য অনুযায়ী মোল্লা ওমর আফগানিস্তানে মারা যান। সেখানেই তাকে কবর দেয়া হয়েছে। সূত্র: পিটিআই