নয়াপল্টনস্থ বিএনপির কার্যালয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সংখ্যালঘুদের বাড়ি দখলের যে অভিযোগ রয়েছে তা তদন্ত ও খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
আসাদুজ্জামান রিপন বলেন, ভারতের মতো ধর্ম নিরপেক্ষ দেশে যদি সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় থাকে তাহলে বাংলাদেশে কেন হতে পারে না। তবে আমার ব্যক্তিগত অভিমত, সংখ্যালঘুদের জন্য আলাদা একটি মন্ত্রণালয় হওয়া উচিত এবং এটি যুক্তিযুক্ত।
বিএসএফ ও বিজিবির মধ্যে বৈঠক সম্পর্কে তিনি বলেন, এই বৈঠকে আমরা হতাশ। এই বৈঠক আমাদের আশা সঞ্চয় করতে পারেনি। বিশেষ করে সীমান্ত হত্যার বিষয়ে কোনো আশানুরূপ ফল আসেনি।
