ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী নিলাদ্রী চট্টোপাধ্যায় (নিলয় নীল) হত্যার ঘটনায় তার স্ত্রী আশা মনি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটে খিলগাঁও থানায় তিনি উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয় চারজনকে আসামি করা হয়েছে।
খিলগাঁও থানার ওসি মুস্তাফিজুর রহমান ভূইয়া জানান, মামলার তদন্ত ভার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেনের ওপর দেয়া হয়েছে।
তিনি আরও জানান, এই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে বিষয়টি থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।
এ্দিকে, ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান জানান, উপর্যুপরি আঘাতের কারণেই ব্লগার নিলয়ের মৃত্যু হয়েছে। অন্য ব্লগারদের মতোই একইভাবে তাকে হত্যা করা হয়।
শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় পূর্ব গোড়ান টেম্পো স্ট্যান্ডের কাছে পাঁচতলা ভবনের পঞ্চম তলার ভাড়া বাসায় নিলয়কে কুপিয়ে হত্যা করা হয়।
