ফ্রান্সে ট্রেন দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ১১:৩৩

ফ্রান্সের উত্তরপশ্চিমাঞ্চলে প্যারিসগামী একটি ট্রেনের ধাক্কায় লেভেল ক্রসিংয়ে আটকা পড়া একটি গাড়ির তিন আরোহী নিহত হয়েছেন। তবে গাড়িটির এক নারী যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পান। স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে অর্নে অঞ্চলে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

পুলিশ কর্মকর্তা প্যাসকাল ভিয়ন জানিয়েছেন, গাড়িটি ট্রেন লাইনের উপরে এসে থেমে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। প্যারিসগামী ওই ট্রেনটির ৩৪ যাত্রী অক্ষত আছেন।