শাহজালালে ৬০০ গ্রাম সোনা ও টাকাসহ আটক ১

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ১৮:৪৪
 
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০০ গ্রাম সোনা এবং নগদ ১১ লাখ টাকাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার বেলা দুইটার দিকে বিমানবন্দরে ১ নম্বর ক্যানপির সামনে থেকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
 
এপিবিএন সূত্রে জানা গেছে, আটক খালেকুজ্জামানের একটি ব্যাগের ভেতর থেকে পাঁচটি সোনার বার ও ১১ লাখ টাকা পাওয়া গেছে।
 
খালেকের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুরে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।