দেশের টেলিযোগাযোগ খাতের শীর্ষ কোম্পানীগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে রবিবার বৈঠকে বসছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে প্রতিমন্ত্রীর কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে সরকারি টেলিকম কোম্পানি ছাড়াও সব মোবাইলফোন অপারেটরের প্রধান নির্বাহীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। ডিজিটাল টাক্সফোর্সের দ্বিতীয় বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা সবাইকে অবহিত করতে এ বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দীর্ঘ ৫ বছর পর ডিজিটাল বাংলাদেশ টাক্সফোর্সের দ্বিতীয় বৈঠকে ইন্টারনেটের দাম কমানোসহ টেলিযোগাযোগ খাতের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী বেশ কিছু বিষয়ে নির্দেশনা দেন।
এসব সিদ্ধান্ত এ বৈঠকে সকলকে অবহিত করা হবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তারা।
