ওয়াসিম আকরামের ওপর হামলায় গ্রেফতার ১

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ১৮:৩৩
 
পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তী ওয়াসিম আকরামের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। করাচির পশ্চিম জোনের ডিআইজি মুনির আহমেদ শেখ এই খবর নিশ্চিত করেছেন।
 
মুনির আহমেদ শেখের বরাত দিয়ে ডনের খবরে বল হয়, হামলার সঙ্গে জড়িত সন্দেহে এক চালককে গ্রেফতার করা হয়েছে। তিনি ওয়াসিম আকরামের ওপর হামলায় ব‌্যবহৃত গাড়িটির চালক ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

খবর ডনের।