নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘যারা ধর্মের নামে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করে চলেছেন তারা ধর্মের অনুসারী নয়, বরং বিপথগামী।’
শনিবার সকালে মাদারীপুরে নৌমন্ত্রীর কার্যালয়ে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ড প্রসঙ্গে মন্ত্রী এ কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, ‘ধর্মের নামে যারা ব্লগার হত্য করেন এটা তাদের কোনো আদর্শ হতে পারে না। যারা মানুষ খুন করেন তারা কি দিয়ে প্রমাণ করবেন এই হত্যাকাণ্ড জায়েজ। এ ধরনের ব্লগার হত্যা সত্যিই দুঃখজনক।’
