নিলয় হত্যাকাণ্ড তদন্তে সহযোগিতার প্রস্তাব এফবিআই’র

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ২০:১১
 
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডে তদন্তে সহযোগিতার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম সাংবাদিকদেও জানিয়েছেন, এফবিআই’র পক্ষ থেকে তদন্তে সহযোগিতার আগ্রহ প্রকাশ করে শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশকে ফোন দেয়া হয়েছে।
 
তিনি বলেন, ‘এফবিআই থেকে ফোন করে যোগাযোগ করা হয়েছে। তারা ব্লগার নিলয় হত্যাকাণ্ডের তদন্তে ঢাকা মহানগর পুলিশকে যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।’
 

এর আগে গত ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তের চাপাতির আঘাতে লেখক-ব্লগার অভিজিত্ রায় খুন হওয়ার পর ওই হত্যাকাণ্ডের তদন্তে সহযোগিতার জন্য ঢাকায় আসে এফবিআইর একটি প্রতিনিধি দল।