স্যামসাং মোবাইল বাংলাদেশ স্যামসাং গ্যালাক্সি জে সেভেন এবং গ্যালাক্সি জে ফাইভ নামের দুইটি নতুন স্মার্টফোন বাংলাদেশের বাজারে এনেছে। এই দুইটি স্মার্টফোনের মূল আকর্ষণ হিসেবে রয়েছে উচ্চ রেজ্যুলেশনের ক্যামেরা এবং ডিসপ্লে। স্মার্টফোন দুইটিতে রয়েছে যথাক্রমে সাড়ে পাঁচ ও পাঁচ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। যেকোনো সময় ছবি তোলার জন্য এগুলোতে রয়েছে এফ ১.৯ সমৃদ্ধ ক্যামেরা, ডুয়াল এলইডি ফ্ল্যাশ, ম্যানুয়াল অ্যাপারচার সেটিংস এবং অ্যাডভান্সড ফটো সেটিংস। স্যামসাং গ্যালাক্সি জে সেভেনের মূল্য ২১,৯০০ টাকা এবং স্যামসাং গ্যালাক্সি জে ফাইভের মূল্য ১৮,৯০০ টাকা।
