চীনে আইফোন এখন তৃতীয়

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ০৩:২৪
চীনের স্মার্টফোনের বাজারে তৃতীয় স্থানে নেমে এসেছে অ্যাপলের আইফোন। গত বছর পর্যন্তও আইফোন চীনের বাজারে সপ্তম জনপ্রিয় স্মার্টফোন থাকলেও চলতি বছরের প্রথম চতুর্ভাগে (জানুয়ারি-মার্চ) এটি চলে আসে বিক্রির পরিমাণে শীর্ষে। তবে সেই শীর্ষস্থান ওই তিন মাসই ধরে রাখতে পেরেছে তারা।
 
বছরের দ্বিতীয় চতুর্ভাগে এসে আইফোনকে পেরিয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছে জিয়াওমি (১৫.৯ শতাংশ বাজার) এবং দ্বিতীয় স্থানে উঠে এসেছে হুয়াওয়ে (১৫.৭ শতাংশ বাজার)। এই সময়ের মধ্যে আইফোনের বিক্রি ২১ ভাগ কমে গেছে বলেও প্রযুক্তি বাজার গবেষণা সংস্থা ক্যানালিস।