খালেদা জিয়া আদালতে যাচ্ছেন না সোমবার

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ১১:২৬
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুই দুর্নীতি মামলায় হাজিরা দিতে সোমবার আদালতে যাচ্ছেন না বেগম খালেদা জিয়া। স্বাস্থ্যগত সমস্যার কারণ দেখিয়ে দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে কাল আদালতে যেতে পারবেন না তিনি।
 
রবিবার সকালে বেগম জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের এই তথ্য জানান।
 
এর আগে গত ৩ আগস্ট দুর্নীতির দুই মামলার পরবর্তী শুনানির জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেন আদালত।