কিছুদিন আগেই মারা গেলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের ফুপু রাণী বেলী। আর এই খবরে পুরোই ভেঙে পড়েছেন সঞ্জয় দত্ত। গত দুইদিন ধরেই কোনো কিছু মুখেই তুলছেন না তিনি। আর এর বড় কারণ হলো প্রিয় এই মানুষটির শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে চেয়েছিলেন সঞ্জয়। কিন্তু কারাগার থেকে তাকে অনুমতি দেওয়া হয়নি। আর এই বিষয়টি নিয়ে আরও নিশ্চুপ হয়ে গেছেন সঞ্জয়।
তাই জেল কর্তৃপক্ষের ওপর ক্ষোভ থেকে খাওয়া বন্ধ করে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, কারাগারে নিজের সেলের ভেতর ছোট্ট মন্দির গড়ে তুলেছেন সঞ্জয়। সেখানেই ফুপুর জন্য প্রর্থনা করছেন ৫৪ বছর বয়সী এই অভিনেতা।
দিনের বেশিরভাগ সময় মন্দিরে পূজা দিচ্ছেন তিনি। জেলখানার কয়েদিরা জানান, সঞ্জয় অনেক ভেঙে পড়েছেন। থেমে থেমে তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। কিন্তু মুখে কোনো শব্দ নেই। সত্যিকার অর্থেই বিমর্ষ হয়ে পড়েছেন সঞ্জয় দত্ত। তবে সঞ্জয়ের এই শোকাহত অবস্থা নিয়ে জেল কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। যা বিস্মিত করছে সবাইকে।
