আগামীকাল সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ঢাকা পদাতিকের নাটক ‘পাইচো চোরের কিচ্ছা’। এটি এ নাটকের ৪৪তম শো। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন কাজী চপল। এই লোকজ নাটকটি খুলনা অঞ্চল থেকে সংগ্রহ করে গল্পের ভঙ্গিতে মঞ্চে অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করেছেন কুশীলবগণ। যার মাধ্যমে উঠে এসেছে রুপকথার গল্পের মতো এক পাইচো চোরের নানা কর্মকাণ্ড। জীবনের এক গভীর রহস্য লুকিয়ে আছে এর কাহিনিতে।
