নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ৭০ বছর

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ১২:৪৩
 
জাপানের হিরোশিমায় বোমা হামলার তিনদিন পর, ১৯৪৫ সালের ৯ই আগস্ট নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র। ঐ হামলায় শহরের ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেল।
 
রবিবার নাগাসাকিতে পারমাণবিক হামলার ঘটনার ৭০তম বার্ষিকী স্মরণ করছে জাপানিরা। এক মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে স্মরণ অনুষ্ঠান শুরু হয়। এরপর নাগাসাকির মেয়র এবং জাপানের প্রধানমন্ত্রী বক্তব্য দেন।
 
১৯৪৫ সালে যুক্তরাষ্ট্র নাগাসাকিতে বোমা ফেললেও, এটি তাদের লক্ষ্যবস্তু ছিল না। হামলা চালানোর সময় মূল লক্ষ্যবস্তু কোকুরা শহর ছিল মেঘে ঢাকা, ফলে বিকল্প লক্ষ্য হিসেবে এই শহরে বোমা ফেলা হয়। খবর: বিবিসি।