ডিএসই জানিয়েছে, পুজিবাজারে তালিকাভুক্ত জেমিনি সি ফুড ও বিডি ওয়েল্ডিংয়ের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো কারণ নেই। জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
গত কয়েক দিন ধরে অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানতে চেয়ে পাঠানো নোটিসের প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
গত ১০ কার্যদিবসের মধ্য ৭ কার্যদিবসে বিডি ওয়েল্ডিংয়ের শেয়ারদর বেড়েছে। আর ২৩ জুলাই জেমিনি সি ফুডের শেয়ারেরদর ছিল ২৫০ টাকা। এরপর টানা এ কোম্পানিটির শেয়ারদর বেড়ে ৬ আগস্ট ৪০৩ টাকায় দাঁড়ায়। অর্থাত্, এ সময় কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৫২ টাকা।
