দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় রবিবার জামিন পেয়েছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ ১৬ জন আসামি।
চট্টগ্রাম বিভাগীয় বিশেষ আদালতের জজ মো.রহুল আমিন এ জামিন আদেশ দিয়েছেন।
নগরীর মুরাদপুর এলাকায় নির্মিত ২৩টি দোকান বরাদ্দ দেয়ার অভিযোগে ২০০২ সালের ২৩ অক্টোবর দুদকের কর্মকর্তা শামসুল আলম এ মামলা দায়ের করেন। মামলায় মহিউদ্দিন চৌধুরীসহ ২৪ জনকে আসামি করা হয়।
