‘সাকিব`স ডাইনে’র পর এবার ‘সাকিব’স’ নামে আরেকটি রেস্তোরাঁ চালু করলের ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। রাজধানীর বানানীতে অবস্থিত এই রেস্তোরাঁয় ভোজন রসিকরা লেনোভোর মাল্টিমোড ইয়োগা ট্যাবলেট ২ পিসির মাধ্যমে খাবারের ফরমায়েশ দিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নিজেদের বন্ধনকে আরো জোরালো করার ঘোষণা দেন লেনোভো ও সাকিব আল হাসান। এ সময় লেনোভোর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাকিব জানান তার রেস্টুরেন্টের আকর্ষণকে আরো বাড়িয়ে দেবে লেনোভো’র মাল্টি-মোড ইয়োগা ট্যাবলেট ২। কেননা, ক্রেতারা খুব সহজেই এই ট্যাবের মাধ্যমে খাবারের ফরমায়েশ দিতে পারবেন।
লেনোভো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে তার ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে সাকিব আল হাসান বলেন, ‘লেনোভো’র সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। কারণ একমাত্র লেনোভোই এমন একটি টেক ব্র্যান্ড যা ভিন্ন মাত্রার পরিপূর্ণ প্রাযুক্তিক সুবিধাবলী প্রদান করে।’
