প্রতিপক্ষদের সতর্ক বার্তা পাঠালেন ফেল্পস

আপডেট : ০৯ আগস্ট ২০১৫, ২১:৪৭
 
ইউএস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার বাটার ফ্লাইয়ে শনিবার আরেকটি বিশ্বসেরা টাইমিং এর মাধ্যমে স্বর্ণপদক জয় করে ২০১৬ রিও অলিম্পিকের প্রতিপক্ষ সাঁতারুদের আগাম সতর্ক বার্তা পাঠালেন ‘জলদানব’ খ্যাত মাইকেল ফেল্পস।
 
মার্কিন জাতীয় প্রতিযোগিতার তৃতীয় দিনে অতীতের মতো আবারো ঝলকানি দিয়ে ওঠেন ২২টি অলিম্পক পদক জয়ী এই সাতারু। ১০০ মিটার অতিক্রম করতে তিনি সময় নেন মাত্র ৫০.৪৫ সেকেন্ড।
 
এর মাধ্যমে তিনি ভেঙ্গে দেন দক্ষিণ আফ্রিকার সাতারু চাড লি ক্লোসের গড়া বিশ্ব রেকর্ডটি। মাত্র ৮ ঘন্টা আগে রাশিয়ার কাজানে বিশ্ব চ্যাম্পিয়নশীপের ১০০ মিটার বাটার ফ্লাইয়ে ৫০.৫৬ সেকেন্ড সময় নিয়ে রেকর্ডটি গড়েছিলেন ক্লোস।

খবর বাসসের।